× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষকে ওএসডি

বগুড়া অফিস

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১৬:২৬ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ১৭:৫৫ পিএম

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী । প্রবা ফটো

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী । প্রবা ফটো

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলীকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। উপসচিব সামিয়া ইয়াসমিনের সই করা সরকারি নথিতে আগামী ৫ নভেম্বরের মধ্যে শাহজাহান আলী বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন বলে উল্লেখ করা হয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষক বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছিল। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়৷ সেই তদন্তে দোষী প্রমাণিত হওয়ার কারণেই অধ্যক্ষ শাহজাহান আলীকে আজ ওএসডি করা হতে পারে। 

এ ব্যাপারে অধ্যক্ষ শাহজাহান আলী বলেন, ‘ওএসডি’র ব্যাপারে চিঠি হাতে পেয়েছি। তবে কী কারণে ওএসডি তা বলতে পারছি না।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা