× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাভাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মানিক, সম্পাদক হুমায়ূন

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৬:২৮ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৬:৪২ পিএম

মাভাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মানিক শীল (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির (ডানে)। প্রবা ফটো

মাভাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মানিক শীল (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির (ডানে)। প্রবা ফটো

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মানিক শীলকে সভাপতি ও হুমায়ূন কবিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

শনিবার (২১ অক্টোবর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটিতি ২৮ সদস্য বিশিষ্ট। এতে সহসভাপতি পদে ১২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছয় জন ও সাংগঠনিক সম্পাদক পদে আট জন রয়েছেন  

মাভাবিপ্রবি ছাত্রলীগের দ্বিতীয়বারের এই কমিটিতে সহসভাপতিরা হলেন- রায়হান আহমেদ শান্ত, নাজিম উদ্দিন, আসলাম হোসেন, খালেকুজ্জামান নোমান, প্রদীপ কুমার শর্মা, মারজুকুর রশীদ, জোবায়েদ্দৌলা রিওন, সোনিয়া আক্তার, সানজিদা হক স্বর্ণা, মেহেদী হাসান খান, মেহেদী হাসান নোবেল ও প্রসেনজিত চৌধুরী।

যুগ্ম-সাধারণ সম্পাদকরা হলেন- এমরান হোসেন মামুন, নাহিদুল ইসলাম হিমেল, রানা বাপ্পী, শাওন ঘোষ, লিয়ন হোসেন, এ. এইচ. এম. অপু হোসেন।

সাংগঠনিক সম্পাদকরা হলেন- এ. এফ. এম. সাজ্জাদুল ইসলাম সম্রাট, আবিদুর রহমান, রাফিউল হাসান, কামরুজ্জামান শতাব্দী, রকিবুল হাসান রকি, ফেরদৌস শিকদার, মোহাম্মদ উল্লাহ রাব্বু মিয়া, সাদিক ইকবাল।

এর আগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সই করা এক বিবৃতিতে ২৪ সেপ্টেম্বর ছয় জন সমন্বয়কের উপস্থিতিতে মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের কর্মীসভার আয়োজন করা হয়। পরে তাদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা