× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবি ছাত্রলীগের‌ সভাপতি বাবু, সম্পাদক গালিব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ০৯:২৯ এএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১৩:৩৬ পিএম

সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু (বামে)  ও সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব (ডানে)। প্রবা ফটো

সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু (বামে) ও সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব (ডানে)। প্রবা ফটো

দীর্ঘ সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে মো. মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোস্তাফিজুর রহমান বাবু বিগত কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং আসাদুল্লা-হিল-গালিব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।

এ ছাড়া কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন মো. মেজবাহুল ইসলাম, শাহিনুল ইসলাম সরকার ডন, জাকিরুল ইসলাম জ্যাক, মো. মঈনউদ্দিন রাহাত, মো. মেহেদী হাসান মিশু, মেহেদী হাসান তায়েব, মো. মামুন শেখ, মো. নূর সালাম, আলতাফ সায়েম জেমস, আশিকুর রহমান আশিক, তাওহীদুল ইসলাম দুর্জয়, আল আমিন মো. তানভীর, মোসা. তামান্না আক্তার তন্বী, আবুল বাশার আহম্মেদ, জান্নাতুল নাঈমা আকন্দ জানা, সামিউল আলম সোহাগ, মো. মোমিন ইসলাম, শাখাওয়াত হোসেন শাকিল, মো. জুয়েল হোসেন, মনু চন্দ্র মোহন দেব বর্মন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পদ পেয়েছেন ভাস্কর সাহা, মো. নাঈম আলী, নিয়াজ মোর্শেদ, মো. আশিকুর রহমান অপু, আব্দুল্লাহ আল মামুন স্বদেশ, তাজরিন আহমেদ মেধা, সাদেকুল ইসলাম সাদিক, মো. শামীম হোসেন।

সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন মো. কাব্বিরুজ্জামান রুহুল, আল মুক্তাদির তরঙ্গ, প্রিয়াংকা সেন মৌ, ইমরান হোসেন, বুলবুল জোয়ার্দার, মো. জুবায়ের হাসান, নাশরাত আর্শিয়ানা ঐশী, জাহিদ হাসান সোহাগ, মো. কাইয়ূম মিয়া।

এর আগে গত সেপ্টেম্বর রাবি শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়। 

রাবি শাখা ছাত্রলীগের সর্বশেষ ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ৮ ডিসেম্বর। এর তিন দিন পর ১১ ডিসেম্বর কমিটি পেয়েছিল রাবি ছাত্রলীগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা