× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

রাত ১০টার পর ছাত্রী হেনস্তা করা বৈধ কি না, জানতে চান শিক্ষার্থীরা

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২২ ১৪:৪০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ছাত্রীদের নিরাপত্তার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করছেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চান, রাত ১০টার পর ছাত্রীদের হেনস্তা করা বৈধ কি না। যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নারী, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কীভাবে অনিরাপদ থাকতে পারে, তা জানতে চান তারা৷

তিন দিন আগে ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের রাতে হলে ফেরার সময়সীমা বেঁধে দেয়। এতে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ক্ষোভ দেখা দেয়। দিনে বিভিন্ন কর্মসূচিতে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। রাতে প্রীতিলতা হলের একদল ছাত্রী এই সিদ্ধান্ত প্রত্যাহার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবি নিয়ে উপাচার্য বাসভবনের সামনে অবস্থানের সিদ্ধান্ত নেন।

গতকাল রাত পৌনে ১০টার দিকে ৩০ থেকে ৩৫ জন ছাত্রী উপাচার্যের বাসভবনের দিকে যাত্রা করলে প্রক্টোরিয়াল বডির সদস্যরা এসে তাদের পথ আটকান। একপর্যায়ে ক্ষুব্ধ ছাত্রীরা ওই হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা অবিলম্বে প্রক্টর রবিউল হাসান ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন। পরে হল থেকে বেরিয়ে অন্য ছাত্রীরা ওই বিক্ষোভে যোগ দেন। পরে ছাত্রীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ছাত্রীদের হল থেকে আরও তিনটি হল থেকে বের হয়ে আসেন আরও শতাধিক শিক্ষার্থীরা। ছাত্ররাও এ বিক্ষোভে যোগ দেন। পরে রাত সাড়ে ১২টায় আগামী চার কার্য দিবসের মধ্যে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দিতে না পারলে প্রক্টরিয়াল বডিসহ পদত্যাগ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান। এ আশ্বাসে অবস্থানের তিন ঘণ্টা পর হলে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

গত রোববার রাত সাড়ে নয়টায় ক্যাম্পাসে পাঁচ তরুণের হাতে এক ছাত্রী যৌন নিপীড়ন ও মারধরের শিকার হন। নিপীড়নের শিকার ছাত্রীর ভাষ্যমতে, অভিযুক্ত ব্যক্তিদের পোশাক ও কথাবার্তা শুনে মনে হয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় পাঁচ তরুণ ওই ছাত্রীকে বেঁধে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এ সময় তার সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। পরে মুঠোফোন ও মানিব্যাগ রেখে দুজনকে ছেড়ে দেন ওই তরুণেরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা