× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকু ইন্টারন্যাশনাল আর্কিটেক্ট অ্যাওয়ার্ড পেলেন এইউএসটির প্রো ভিসি মাহবুবুর রহমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ১৫:৪০ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩ ১৫:৫৬ পিএম

পুরস্কার হাতে প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। প্রবা ফটো

পুরস্কার হাতে প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। প্রবা ফটো

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান ‘বাকু ইন্টারন্যাশনাল আর্কিটেক্ট’ অ্যাওয়ার্ড পেয়েছেন। ‘সিটি অফ এন আর্কিটেক্ট’ বইয়ের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে তাকে।  

আজারবাইজান ইউনিয়ন অব আর্কিটেক্টস প্রতি চার বছর পর পর পুরস্কারটি দিয়ে থাকে। 

‘সিটি অব এন আর্কিটেক্ট’ বইয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি টেকনলোজি মালয়েশিয়ার স্থাপত্য বিভাগের ছাত্রছাত্রীদের করা ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনার ওপর ১৬৩টি স্কেচ স্থান পেয়েছে। যেগুলো একজন পরিব্রাজকের দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। ৩৭১ পাতার বইটি ২০১১ সালে ডেল-ভিস্তা ফাউন্ডেশন প্রকাশ করে। বইটির কিছু অংশ ২০০৬ সালে দ্য ডেইলি স্টারে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা