× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির ভিসি হলেন অধ্যাপক মাকসুদ কামাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ১৩:৫৩ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩ ১৪:০৮ পিএম

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টির ২৯তম উপাচার্য। তাকে এ পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৪ নভেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হবে।

রবিবার (১৫ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাহমুদুল আলমের সই করা প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’-এর আর্টিকল ১১ (২) অনুসারে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) এবং ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে উপাচার্য সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারেন।

২০২০ সালের জুন থেকে অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আগামী ৪ নভেম্বর বর্তমান উপাচার্য মো. আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা