× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস ক্যালেন্ডার প্রকাশিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১০:৫৩ এএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১১:১৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

১৭ বছর পর প্রথমবারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। এখন থেকে প্রতি বছর নির্ধারিত সময়ে আন্তঃবিভাগ, আন্তঃঅনুষদ এবং আন্তঃবিশ্ববিদ্যালয়ের মধ্যকার বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০২৩-২৪ অর্থবছরের আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা ও আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়।

জানা গেছে, অক্টোবরের  দ্বিতীয় সপ্তাহে আন্তঃবিভাগ ইনডোর গেমস (ছাত্র/ছাত্রী) টেবিল টেনিস, ক্যারাম, দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী) নভেম্বরের প্রথম সপ্তাহে, আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র) নভেম্বরের তৃতীয় সপ্তাহে এবং আন্তঃবিভাগ/আন্তঃঅনুষদ ক্রিকেট প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী) ২০২৪ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী) মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা টেবিল টেনিস, ক্যারাম, দাবা ও ব্যাডমিন্টন (ছাত্র/ছাত্রী), আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী), আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা (ছাত্র), আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী), আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা (ছাত্র/ছাত্রী) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এ স্পোর্টস ক্যালেন্ডার ক্রীড়াক্ষেত্রে নজরুল বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে সাফল্য এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সানোয়ার রাব্বি প্রমিজ বলেন, ‘এমন একটি উদ্যোগের প্রশংসা করতেই হয়। স্পোর্টস ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর সব ইভেন্টের খেলা মাঠে গড়ানোর নিশ্চয়তা থাকলে বিশ্ববিদ্যালয় থেকে আরও অধিক খেলোয়াড় বের হবে। খেলোয়াড়রা সময়সূচি থেকে অনুশীলন শুরু করতে পারবে এবং খেলার মানও বাড়বে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জিয়া উদ্দিন মণ্ডল বলেন, ‘উপাচার্য স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা স্পোর্টস ক্যালেন্ডার করেছি। এখন থেকে প্রতি বছর জুলাইয়ের শুরুতেই স্পোর্টস ক্যালেন্ডার প্রকাশ করা হবে এবং সেটি বাস্তবায়নে কাজ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘সুশিক্ষার সঙ্গে সঙ্গে সুস্বাস্থ্য জরুরি। খেলাধুলার মধ্য দিয়ে সুস্বাস্থ্য বিকাশ করা আমাদের অন্যতম লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের মধ্যে অচিরেই অন্তর্গতভাবে ব্যাপক পরিবর্তন করে খেলাধুলা ও শরীরচর্চার নতুন ঢেউ জাগানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা