× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

যানজটের কারণ চিহ্নিত করে প্রতিকারে আলোচনা সভা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ১৯:১৬ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩ ২০:০৫ পিএম

যানজটের কারণ চিহ্নিত করে প্রতিকারে আলোচনা সভা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও এর আশপাশের এলাকায় যানজটের কারণ চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে সোমবার (৯ অক্টোবর) শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক রমনা বিভাগের উদ্যোগে ট্রাফিক সচেতনতামূলক এই সভায় স্কুল এলাকা ও আশপাশের যানজট নিরসনের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে স্কুলবাস চালু ও স্কুলের নিজস্ব পার্কিং ব্যবস্থাপনার আধুনিকায়ন। পর্যায়ক্রমে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এসএম মেহেদী হাসান, স্বাগত বক্তব্য দেন ট্রাফিক রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন।

মুনিবুর রহমান বলেন, ’ঢাকা একটি মেগাসিটি। এর জনসংখ্যা প্রায় ২ কোটি ২৪ লাখ। যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়ে বেশি। আমরা প্রযুক্তির দিক দিয়ে অনেক উন্নত। কিন্তু আমাদের মধ্যে ট্রাফিক সচেতনতার ঘাটতি রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে প্রায় সবাই জড়িত। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নির্ভর করে ট্রাফিক নিয়ম-নীতি মেনে চলার ওপর। এজন্য প্রয়োজন ঢাকা মহানগরীতে বসবাসকারী সাধারণ মানুষ, যানবাহনের চালক ও যাত্রীদের সচেতনতা বৃদ্ধি করা। এরই মধ্যে ডিএমপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। জনগণকে সচেতন করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে থাকি। আমাদের সবাইকে ট্রাফিক আইন ও নিয়ম-নীতি সম্পর্কে সচেতন হতে হবে।’

তিনি আরও বলেন, ’সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য যা যা করা প্রয়োজন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ তা-ই করবে।’

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ’কিছু নিয়ম মেনে চললে আমাদের এই প্রতিষ্ঠানকেন্দ্রিক যেকোনো ট্রাফিক অব্যবস্থাপনা এড়িয়ে চলা সম্ভব।’

যেসব শিক্ষার্থী ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে তাদের কলেজের গেটের সামনে না নেমে একটু দূরে গাড়ি থেকে নেমে হেঁটে কলেজে আসার আহ্বান জানান তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা