× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তায় চালু হলো ই-সিকিউরিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ১৮:২১ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ১৯:২১ পিএম

ভার্চুয়াল ক্লাস রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান  ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেমের উদ্বোধন করেন। প্রবা ফটো

ভার্চুয়াল ক্লাস রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেমের উদ্বোধন করেন। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম চালু করা হয়েছে। 

মঙ্গলবার (৩ অক্টোবর) প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেমের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তত্ত্বাবধানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে এই ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম চালু করা হয়।

অনুষ্ঠানে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান ও প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বক্তব্য রাখেন। এ সময় সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন। 

উপাচার্য বলেন, ‘ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেমের আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সড়ক ও গুরুত্বপূর্ণ জায়গা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্রমান্বয়ে এই কার্যক্রম আরও জোরদার ও প্রসারিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপত্তা বলয়ের আওতায় আনা হবে। বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেমের যথাযথ ব্যবস্থাপনায় ও রক্ষণাবেক্ষণে সমন্বিতভাবে কাজ করার  জন্য সংশ্লিষ্টদের প্রতি উপাচার্য আহ্বান জানান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা