× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবির বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৬ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৫ পিএম

জবির বেগম ফজিলাতুন নেছা মুজিব হল। প্রবা ফটো

জবির বেগম ফজিলাতুন নেছা মুজিব হল। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন নেছা মুজিব হলে অবস্থান করা বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের দ্রুত সময়ের মধ্যে হল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হল প্রশাসন। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হলের আবাসিকতা লাভ, বসবাসের শর্তাবলি এবং আচরণ ও শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২০২১-এর ১৭ নম্বর ধারা অনুযায়ী বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীরা হলে সিট পাবে না। তারা অতিদ্রুত হলের সিট ছেড়ে দেবেন। অন্যথায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এ ছাড়াও হলের যেসব ছাত্রীর স্নাতকোত্তরের ফলাফল প্রকাশিত হয়েছে, তাদেরও অতিদ্রুত হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো মানোন্নয়ন (মাস্টার্স) পরীক্ষার্থী বা এম ফিল অধ্যয়নরত ছাত্রী হলে থাকতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘হলের বিধিমালার ১৭ নম্বর ধারা অনুযায়ী কোনো বিবাহিত ছাত্রী হলে সিটের আবেদন কর‍তে পারবেন না। আমরা বিধি অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রী আছেন যাদের হলে সিট বেশি প্রয়োজন। অনেকের মা-বাবা নেই, অনেকের পরিবার একেবারেই নিম্নবিত্ত। হলে সিট পেলে তাদের পড়াশোনা চালিয়ে যেতে সুবিধা হবে। কিন্তু অনেক বিবাহিত মেয়ে আছেন যাদের খরচ বহন করার মতো সামর্থ্য পরিবারের আছে। তারা বাইরেও থাকতে পারবে। তাদের হল ছাড়তে সময়ের প্রয়োজন হলে আমরা বিষয়টি বিবেচনা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা