কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৩ পিএম
বিডিইউর একাডেমিক ভবনে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) ১৭তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় নতুন যোগদান করায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক হাসিনা খানকে সিন্ডিকেটের পক্ষ থেকে উপাচার্য বরণ করেন।
সভায় উপস্থিত ছিলেন, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সামসুল আরেফিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, বিডিইউর উপউপাচার্য অধ্যাপক মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক আনোয়ার হোসেন, রেজিস্ট্রার নাসির উদ্দিন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সুব্রত কুমার আদিত্য, এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান প্রমুখ। এ ছাড়া অনলাইনে যুক্ত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।