× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির বিজয় একাত্তর হলের ভবন থেকে পড়ে জিয়া হলের শিক্ষার্থীর মৃত্যু

প্রবা প্রতিবেদক, ঢাকা ও বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৭ এএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫১ এএম

ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের চায়নিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের শিক্ষার্থী ফিরোজ কাজী

ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের চায়নিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের শিক্ষার্থী ফিরোজ কাজী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ভবন থেকে পড়ে এক শিক্ষার্থী মারা গেছেন। মঙ্গলবার মধ্যরাতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

ওই শিক্ষার্থীর নাম ফিরোজ কাজী। ২০১৯-২০ শিক্ষাবর্ষের চায়নিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে থাকতেন।

ফিরোজকে হাসপাতালে নিয়ে আসা বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী মাহিম খান বলেন, ‘ফিরোজ জিয়াউর রহমান হলে থাকতেন। রাতে একটা বিকট শব্দ শুনে হলের নিচে গিয়ে দেখি ফিরোজ পড়ে আছে। তাকে আমরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘ফিরোজ কীভাবে পড়েছে আমরা কিছুই জানি না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ফিরোজ বিজয় একাত্তর হলে কার কাছে এসেছিল, তা আমাদের জানা নেই।’

মাজেদুর রহমান নামে বিজয় একাত্তর হলের আরেক আবাসিক শিক্ষার্থী জানান, বিকট শব্দ শুনে ৫-৭ সেকেন্ডের মধ্যে হলের নিচে গিয়ে পৌঁছান তিনিসহ কয়েকজন। তাকে উদ্ধার করে কয়েকজন হলের গেটে নিয়ে আসেন। সেখান থেকে রিকশায় হাসপাতালে যাওয়ার পথে সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে পৌঁছালে ফিরোজের হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেছে বুঝতে পারেন তারা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জিয়া হলের প্রাধ্যক্ষ বিল্লাল হোসেন বলেন, ‘ঘটনাটি শুনে আমি রাতেই হাসপাতালে যাই। তার পরিবারকে জানানো হয়। রাতেই ফিরোজের চাচা ও পরে ভাই এসেছেন। ময়নাতদন্ত ও হাসপাতালের বাকি কাজ সম্পন্ন হচ্ছে। এসব সেষ হলে এখান থেকেই গোসল দিয়ে গাড়িতে করে মরদেহ গ্রামের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা