বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৭ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৯ পিএম
সমসাময়িক বিষয় সম্পর্কে তরুণদের সচেতন ও অনুপ্রাণিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘প্রজন্ম ওয়েভ শর্টফিল্ম প্রদর্শনী সিজন-৩’ আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে বেলা ৩টা থেকে প্রদর্শনী শুরু হবে। শর্টফিল্মগুলোতে সামাজিক নানা সমস্যা তুলে ধরা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সহযোগিতায় বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও এক্সপ্রেশনস লিমিটেড প্রদর্শনীটির আয়োজন করেছে।
প্রদর্শনীতে উপস্থিত থাকবেন মার্কিন রাষ্ট্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।
প্রদর্শনীতে অংশ নিতে দুই দিনে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।