× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গেস্টরুম বন্ধসহ কুবি প্রশাসনের ৮ সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫০ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোতে গণরুম বন্ধসহ হল সম্পর্কিত আটটি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানে হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর সব হল প্রোভোস্ট ও প্রক্টরদের নিয়ে জরুরি সভা করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। সভা শেষে হলের ব্যাপারে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিদ্ধান্তগুলো হলো, শুধুমাত্র নিয়মিত ও বৈধ শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন। সব হলের সৌন্দর্য বর্ধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। গেস্টরুম /গণরুম দ্রুত বন্ধ করতে হবে। হলে একক কক্ষ নিয়ে কোন শিক্ষার্থী বসবাস করতে পারবে না।

এ ছাড়াও যাদের ছাত্রত্ব নেই তারা হলে অবস্থান করতে পারবে না। হলে সিট বরাদ্দ নীতিমালা অনুযায়ী হবে। স্নাতকোত্তর পরীক্ষার ফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর হলগুলো পাঠাবেন।  হলে কোন সমস্যা দেখা দিলে হল প্রশাসন সমাধানের তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। 

হলের সিট বরাদ্দের নীতিমালা সম্পর্কে জানতে চাইলে কাজী নজরুল ইসলাম হলের প্রোভোস্ট ড. মিহির লাল ভৌমিক বলেন, ‘প্রত্যেক হলের সিট বরাদ্দের নীতিমালা করা হয়েছে। অতি শিগগিরিই তা বাস্তবায়ন করা হবে।’

নতুন ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে যারা হলে উঠছেন তাদের নেমে যেতে বলা হয়েছে বলেও জানান প্রোভোস্ট মিহির লাল। তিনি বলেন, ‘তাদের তো এখনও এলোটমেন্ট হয়নি। এলোটমেন্ট না পাওয়া পর্যন্ত তারা হলে থাকতে পারবে না। হলের নতুন শিক্ষার্থীদের আমি ওয়ার্নিং দিয়ে এসেছি। তাদেরকে বলেছি, আপনাদের বের হয়ে যেতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা