× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাবিপ্রবির কুইজ সোসাইটির সভাপতি আফসানা, সম্পাদক সাহিদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৪ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৩ পিএম

সভাপিত আফসানা আক্তার এবং সাধারণ সম্পাদক মো. সাহিদ হাসান। প্রবা ফটো

সভাপিত আফসানা আক্তার এবং সাধারণ সম্পাদক মো. সাহিদ হাসান। প্রবা ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কুইজ সোসাইটির নতুন কমিটির সভাপিত আফসানা আক্তার এবং সাধারণ সম্পাদক মো. সাহিদ হাসান নির্বাচিত হয়েছেন। ৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদকে প্রধান উপদেষ্টা করে ২০২৩-২৪ সেশনের নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি আফসানা আক্তার বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মো. সাহিদ হাসান ২০তম ব্যাচের ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থী।

কমিটির অন্যরা হলেন, সহসভাপতি মো. নজরুল ইসলাম, মিরাজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. ফাহিম ফেরদৌস সোহান, আসমা জামান মিম, সাংগঠনিক সম্পাদক এস এ সামি, সহসাংগঠনিক সম্পাদক আফসানা জেরিন মিথি, শাকিলা সাবরিন, তাশরিফুন্নেসা তাম্মানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঋতুপর্ণা রায়, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্তাসেরিনা শান্তি, মো. আব্দুল্লাহ আল মামুন, অফিস সম্পাদক জয়নাল আবেদীন মীর, সহকারী অফিস সম্পাদক মো. আবু রায়হান তালুকদার, মো. রেদওয়ান আহমেদ, মো. মোস্তাফিজুর রহমান, কুইজ সম্পাদক ফারিহা তাসনিম, সহকারী কুইজ সম্পাদক বৃষ্টি রানী, তুষার রায়, ইভেন্ট ও কর্মশালা সম্পাদক মো. জাকারিয়া হোসেন, তাম্মানা তাসনিম, মোস্তাকিম সাদি, সহকারী ইভেন্ট ও কর্মশালা সম্পাদক সায়মা তাজমীম, মো. মাহাদী হাসান মুনির, মো. হুমায়ুন কবীর, অর্থ সম্পাদক সাদিয়া ইসলাম, মো. রীজ‌ওয়ান চৌধুরী, সহকারী অর্থ সম্পাদক মাহবুবা আফরিন মেঘনা, আইটি বিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন সাব্বির, অমিত হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অর্নি রায়, অর্পা নাগ, তাসমিয়া কামাল।

আফসানা আক্তার বলেন, ‘এইচএসটিইউ কুইজ সোসাইটি আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখার মাধ্যমে এইচএসটিইউ কুইজ সোসাইটি প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করছে। এই সংগঠনের সভাপতি হতে পেরে গর্বিত। সংগঠনের সবার সহযোগিতায় এইচএসটিইউ কুইজ সোসাইটিকে আমি একটি প্রায়োগিক জ্ঞানমূলক এবং কার্যকর প্লাটফর্মে পরিণত করতে সর্বদা চেষ্টা করব।’

কুইজ সোসাইটি ক্যারিয়ারভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতামূলক সেশন এবং পরীক্ষার আয়োজন করে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করে থাকে। এছাড়াও স্নাতক পরবর্তী ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীরা যেন নিজেদেরকে এগিয়ে রাখতে পারে; সেজন্য সাপ্তাহিক এবং মাসিক বিভন্ন সেশন আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলে। সংগঠনটি করোনার সময়েও তাদের সব কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রামের মাধ্যমে চালিয়ে গেছে। এছাড়াও প্রতিনিয়ত কুইজ, র‍্যাপিড ফায়ার কুইজসহ অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে উৎসাহিত করে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা