× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিআইইউ ও জর্জিয়া ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০১ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২১ পিএম

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও জর্জিয়া ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রবা ফটো

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও জর্জিয়া ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রবা ফটো

পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরের জামাল খানে অবস্থিত সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী দুই বিশ্ববিদ্যালয় আগামীতে যৌথ সহযোগিতার মাধ্যমে গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করবে। পাশাপাশি শিগগিরই সিআইইউতে হেলথ বিষয়ক একটি সার্টিফিকেট কোর্স চালু করা হবে।

এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, স্কলারশিপের মাধ্যমে মেধার বিকাশ ঘটানো, কর্মমুখী পাঠ্যসূচি বাস্তবায়ন, দুই দেশের ক্যাম্পাস পরিদর্শন, অনলাইন শিক্ষা কার্যক্রম চালু, শিক্ষকদের উচ্চতর ডিগ্রি লাভের ব্যবস্থা, প্রশিক্ষণসহ গুণগত শিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ সব ধাপ নিয়ে কাজ করবে বিশ্ববিদ্যালয় দুটি।

অনুষ্ঠানে সিআইইউর অফিস অব ইন্টারন্যাশনাল ডেস্কের ইনচার্জ কুমার দোয়েল দে এবং জর্জিয়া ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রভোস্ট অব গ্লোবাল এনগেজমেন্টের ড. মার্টিন কাজেল নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী, জর্জিয়া ইউনিভার্সিটির হেলথ পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রধান এবং নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তির উপস্থাপক ডা. এ মাহমুদ খান, সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, রেজিস্টার আনজুমান বানু লিমা ও পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা