× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা নিতে ফের রাস্তায় আইএইচটির শিক্ষার্থীরা

বগুড়া অফিস

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ০০:৪০ এএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৬ এএম

ছাত্রলীগ নেতা সজল ঘোষের বিরুদ্ধে থানায় মামলা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সড়কে অবস্থান নেন আইএইচটির শিক্ষার্থীরা। প্রবা ফটো

ছাত্রলীগ নেতা সজল ঘোষের বিরুদ্ধে থানায় মামলা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সড়কে অবস্থান নেন আইএইচটির শিক্ষার্থীরা। প্রবা ফটো

ছাত্রলীগ নেতা সজল ঘোষের বিরুদ্ধে থানায় মামলা নেওয়ার দাবিতে রাস্তায় নেমেছেন বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে সাতমাথা-বনানী সড়ক অবরোধ করেন। এতে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ বহিরাগত হয়েও দীর্ঘ এক যুগ ধরে ছাত্রাবাসের ২১৮ নম্বর কক্ষ দখল করে রেখেছেন। সেখানে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে তিনি পুরো ক্যাম্পাসের পরিবেশ ভীতিকর করে রেখেছেন। এ ছাড়া শিক্ষার্থীদের মারধর, হলে সিট বাণিজ্য, মাদক সেবন ও পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা জোর করে নেন।

আহসান হাবীব নামে এক শিক্ষার্থী বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে সজল ঘোষের বিরুদ্ধে থানায় মামলা করতে যাই। কিন্তু পুলিশ যেকোনো একজনকে বাদী করে মামলা নিতে চায়। তবে একজন বাদী হলে তার জীবন হুমকিতে থাকবে। তাই আমরা চাই সবাইকে বাদী করে পুলিশ আমাদের মামলা গ্রহণ করুক। সেই সঙ্গে সজল ঘোষকে দ্রুত গ্রেপ্তার করা হোক। আর তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘এক মামলায় একাধিক বাদী হওয়ার সুযোগ নেই। কোন একজন মামলায় বাদী হবে তা তাদের সিদ্ধান্ত নিয়ে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।’

২৯ আগস্ট বিকাল থেকে বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তবে অভিযোগের বিষয়ে সজল ঘোষের ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা