× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্র মামলায় কারাগারে কুবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৭:২৭ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৮:১৮ পিএম

কুবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। সংগৃহীত ছবি

কুবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। সংগৃহীত ছবি

অস্ত্র মামলায় ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বেলা তিনটায় তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন কুমিল্লা আদালতের পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান।

তিনি বলেন, ইলিয়াস কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তারের আদালতে হাজিরা দিতে এসেছিলেন। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই নির্দেশনা অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ইলিয়াস হোসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০১৭ সালের ২৮ মে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান। দায়িত্বের আগে ও পরে দরপত্র নিয়ন্ত্রণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগবাণিজ্য, সাংবাদিক নিপীড়ন ও মারধরসহ আরও বেশকিছু অভিযোগে তিনি একাধিকবার নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছেন।

এর আগে ২০১৫ সালের ২৪ এপ্রিল দুপুরে কুমিল্লার সালমানপুর ছানিয়া পিকনিক স্পট থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি তাজা গুলিসহ ইলিয়াসকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর র‍্যাবের ডিএডি মো. মোস্তাকিম বাদী হয়ে ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় ৯ আগস্ট কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা