× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থগিত এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২২ ১৪:১৮ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২২ ১৪:৩৯ পিএম

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

দেশের বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর।

আজ রোববার (১৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি নতুন এ তারিখ ঘোষণা করেন।

নভেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

চলিত বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু হওয়ার কথা থাকলেও দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।

এবারের পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা নির্ধারণ করা হয়। এর মধ্যে প্রশ্নপত্রের এমসিকিউ অংশের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট নির্ধারিত থাকবে।

উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারদেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল এবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা