× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ করল অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৭:২৭ পিএম

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন শিক্ষার্থীদের হাতে চারা গাছ তুলে দেওয়ার মাধ্যমে এ আয়োজনটির উদ্বোধন করেন। প্রবা ফটো

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন শিক্ষার্থীদের হাতে চারা গাছ তুলে দেওয়ার মাধ্যমে এ আয়োজনটির উদ্বোধন করেন। প্রবা ফটো

প্লাস্টিকের বিনিময়ে চারা গাছ বিতরণের এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়লয়ের (কুবি) পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়। 

মঙ্গলবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন শিক্ষার্থীদের হাতে চারা গাছ তুলে দেওয়ার মাধ্যমে এ আয়োজনটির উদ্বোধন করেন। 

প্লাস্টিকের বিনিময়ে গাছ কর্মসূচিতে ১৫০টি চারা গাছ বিতরণ করেছে অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে রাধাচূড়া, পেয়ারা, কাঞ্চন, জলপাই, বকুল, কাঠবাদাম, কদমসহ বিভিন্ন প্রজাতির চারা গাছ। অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বন বিভাগ থেকে এসব চারা গাছ সংগ্রহ করেছে।

প্লাস্টিকের বিনিময়ে গাছ নিতে পেরে গণিত বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী ফারাজানা আক্তার বলেন, ‘প্লাস্টিকের জন্য আমাকে বেশি দূর যেতে হয়নি। ক্যাম্পাসে আসার পথে অনেক প্লাস্টিক পেয়েছি। সেগুলো সংগ্রহ করে আমি গাছ নিয়েছি। এমন ব্যতিক্রমধর্মী কর্মসূচির জন্য অভয়ারণ্যকে সাধুবাদ জানাই।’

এ বিষয়ে সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল সিফাত বলেন, ‘প্লাস্টিক পরিবেশের জন্য যেমন ক্ষতিকর, গাছ তেমনি উপকারী। আমরা চাই পরিবেশের শত্রু প্লাস্টিক পৃথিবী থেকে উধাও হোক, পরিবেশের বন্ধু গাছের সংখ্যা বৃদ্ধি হোক। গাছের প্রতি ভালোবাসা আর প্লাস্টিকের প্রতি ঘৃণা ছড়িয়ে দিতে আমাদের অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এ কর্মসূচির আয়োজন।’

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ দেওয়া একটি মহৎ কাজ। প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর। তাই পরিবেশ রক্ষায় আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং প্লাস্টিক পণ্যের বিপরীত পরিবেশবান্ধব পণ্য সামগ্রী ব্যবহার করতে হবে। চারা গাছ রোপণের পর গাছের যত্ন করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমি সবসময়  ডাইনামিক চিন্তা করি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা চিকিৎসা ইন্স্যুরেন্স চুক্তি করেছি। শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকে বিভিন্ন ফি প্রদান এবং পড়ালেখার সুবিধার জন্য হাই কোয়ালিটির উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সেবা প্রদান করা হয়েছে।’ 

এছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 

‘প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত’ এ প্রতিপাদ্যটি নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য কুবি ৩ সেপ্টেম্বর ২০১৫ সালে প্রতিষ্ঠা লাভ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা