× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক দফা দাবিতে ফের সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৪:৫০ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৬:০৪ পিএম

সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেছেন। আলী হোসেন মিন্টু

সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেছেন। আলী হোসেন মিন্টু

সিজিপিএর শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের এক দফা দাবিতে আবারও রাজধানীর নীলক্ষেত অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নীলক্ষেত মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে সেখানে অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে আজিমপুর থেকে সাইন্সল্যাবমুখী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

শিক্ষার্থীরা বলছেন, সাত কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তারা বিভিন্ন সময়ে এমন নিয়ম করেন যেগুলো শিক্ষার্থীরা মানতে নারাজ। সাত কলেজের শিক্ষার্থীদের একটি সমস্যার সমাধান গত ৬-৭ বছরে হয়নি। এখন দাবি- নির্ধারিত জিপিএ বা সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে। একই সঙ্গে সামনে যাতে তিন মাসের মধ্যে ফল প্রকাশ করা হয়। 

এদিকে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছে। অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে নীলক্ষেত মোড়ে এসেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ। 

এর আগে গত ১৬ আগস্ট সকাল ১০টা দুপুর ১টা পর্যন্ত নীলক্ষেত মোড়ে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে গত রবিবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅনশন পালন করেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা