× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে জনসম্মুখে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২১:৫৩ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২২:০৬ পিএম

ইবিতে জনসম্মুখে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান হল ও শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রবিবার (২০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুফতাঈন আহমেদ সাবিককে ছুরিকাঘাত করা হয়। এতে সাবিকের হাত কেটে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। ব্যবস্থাপনা বিভাগের একই শিক্ষাবর্ষের আকিব ছুরিকাঘাত করেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে বিষয়টি ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনই গোপন রেখেছেন।

সাবিক বলেন, কয়েকজন শিক্ষার্থী মারামারি করছিল। এ সময় আমি ঠেকাতে গেলে আমাকে আঘাত করা হয়। গাছের ডালে লেগে আমার হাত কেটে যায়, এর বেশি আর বলতে চাচ্ছি না বলে বিষয়টি গোপন করেন তিনি।

আকিব বলেন, ’আলোচনা সভা শেষে বাইরে দেখি হুলস্থুল অবস্থা । পরে রাসেল হলের ছেলেরা আমাকেও মারধর করে। ওই সময় আমার জামা-কাপড়ও ছিঁড়ে ফেলা হয়।’ এ সময় তিনি ছুরিকাঘাতের বিষয়টি ভিত্তিহীন বলেও দাবি করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ’মারামারির ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি। এ ঘটনার কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা