× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের সমাবর্তনের ঘোষণা দিলেন চবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৫:২৭ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ১৫:৫১ পিএম

ড. শিরীণ আখতার। ফাইল ফটো

ড. শিরীণ আখতার। ফাইল ফটো

ষষ্ঠবারের মতো সমাবর্তনের ঘোষণা দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। মঙ্গলবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের উদ্বোধন শেষে তিনি এই ঘোষণা দেন।

চবি উপাচার্য বলেন, ‘আমাদের দীর্ঘদিন ধরে সমাবর্তন হচ্ছে না। তাই সমাবর্তনের জন্য কোনো বাজেট দেওয়া হয়নি। সমাবর্তনের ডেট পেলেই আমরা সেগুলো ঠিক করব। এ বাজেটটা আমরা কীভাবে করব তা নিয়ে আমাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। আমরা এ বছরের মধ্যেই সমাবর্তন করব।’

গত ৩০ জুলাই অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিনেট সভায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেট সমাবর্তনের জন্য কোনো বরাদ্দ দেওয়া হয়নি। তা ছাড়া গত ৫ বছরের মধ্যে সমাবর্তনের জন্য কোনো বাজেট বরাদ্দ দেয়নি চবি প্রশাসন।

দায়িত্ব নেওয়ার গেল চার বছরে পাঁচবার সমাবর্তন করার ঘোষণা দিয়েছেন উপাচার্য শিরীণ আখতার। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। সমাবর্তন নিয়ে উপাচার্যের এমন ঘোষণা নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে ব্যাপক সমালোচনা হয়ে থাকে। সর্বশেষ ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৩৫তম সিনেট সভায় সমাবর্তনের প্রশ্নে চুপ ছিলেন উপাচার্য।

চবিতে সবশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে ২০১৬ সালের ৩১ জানুয়ারি। প্রথম সমাবর্তন হয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৮ বছর পর ১৯৯৪ সালে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবর্তন পেয়েছেন চারবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা