× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হার্ট অ্যাটাকে বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ২২:৫০ পিএম

 শিক্ষার্থী শিবলী সাদিক শাহ। প্রবা ফটো

শিক্ষার্থী শিবলী সাদিক শাহ। প্রবা ফটো

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতকোত্তর শিক্ষার্থী শিবলী সাদিক শাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে মারা যান তিনি।

সোমবার (৭ আগস্ট) দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় নিজ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। 

পারিবারিক সূত্রে জানা গেছে, নিয়মিত শারীরিক চেকআপের অংশ হিসেবে রবিবার বিকালে ইকোকার্ডিওগ্রাম করার জন্য ইবনে সিনা হাসপাতালে যান। সেখানে যাওয়ার পর পায়ে ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তির ২০ মিনিট পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা