× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাজিল পরীক্ষায় নকলের দায়ে ছাত্রী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৭:০১ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৭:৩২ পিএম

চাটখিল কামিল মাদ্রাসা। প্রবা ফটো

চাটখিল কামিল মাদ্রাসা। প্রবা ফটো

নোয়াখালীর চাটখিলে ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষায় নকলের দায়ে এক ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে চাটখিল কামিল মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাটখিল কামিল মাদ্রাসা কেন্দ্রে ফাজিল (ডিগ্রি) দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় পরিদর্শনে যান উজ্জ্বল রায়। এ সময় নকল করা অবস্থায় খোয়াজের বিটি ফাজিল মাদ্রাসার সাবিহা জাহান তাসফি নামে এক শিক্ষার্থীকে হাতেনাতে ধরেন এবং তাকে বহিষ্কার করা হয়।

এ সময় দায়িত্বে অবহেলা করায় চাটখিল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ ও মল্লিকা দীঘির পাড় ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জহির উদ্দিনকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। 

উজ্জ্বল রায় বলেন, ‘আমি প্রথমে ওয়াশরুমে গিয়ে নামসহ একটি বই দেখতে পাই। রুমে এসে ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে সেই বই রাখার কথা স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে ওই বই থেকে ছেঁড়া উত্তরের অংশ পাওয়া যায়। তাই তাকে বহিষ্কার করা হয়েছে। এ সময় কক্ষে থাকা দুই শিক্ষককে দায়িত্ব পালনে অবহেলার কারণে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা