× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১৫:০৩ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ১৬:১৩ পিএম

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামার সেমিস্টার ২০২৩-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ আজ (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান। স্বাগত বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ। সাউথইস্ট বিশ্ববিদ্যালয় পরিচালক আইকিউএসি অধ্যাপক ড. এম. এ. হাকিম নবাগত শিক্ষার্থীদের মাঝে অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দের পরিচিতি তুলে ধরেন। আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। এ সময় অন্যদের মধ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা