× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শোকের মাসের প্রথম প্রহরে আলোক প্রজ্বালন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১০:৪২ এএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১১:১৭ এএম

শোকের মাসের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আলোক প্রজ্বালন। প্রবা ফটো

শোকের মাসের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আলোক প্রজ্বালন। প্রবা ফটো

শোকের মাস আগস্টের প্রথম প্রহরে আলোক প্রজ্বালন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। মোমবাতি প্রজ্বালনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘২০১৭ সালে প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীরা এ আলোক প্রজ্বালনের আয়োজন করে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও আমরা আগস্টের প্রথম প্রহরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোক প্রজ্বালন করেছি। আমরা যে শ্রদ্ধা নিবেদন করলাম তা আরও অর্থবহ হবে যখন আমরা বঙ্গবন্ধুর চাওয়া মানবিক সমাজ, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তা বাস্তবায়নে ভূমিকা রাখব। যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এর মধ্য দিয়েই জাতির পিতার প্রতি আমাদের শ্রদ্ধা আরও ফলপ্রসূ ও অর্থবহ হবে।’

বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন, প্রাধ্যক্ষ, শিক্ষক সমিতি ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগস্ট বাঙালি জাতির জীবনে গভীর শোক ও বেদনার মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। তাই মাসটিকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ রাখতে ১ আগস্ট মধ্যরাতে মোমবাতি প্রজ্বালন করে আসছে ছাত্রলীগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা