× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএসপিইউএ’র ‘উচ্চশিক্ষায় উত্তম চর্চা’ শীর্ষক গোলটেবিল আলোচনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ২২:৪৩ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ২৩:০৯ পিএম

বিএসপিইউএ’র উদ্যোগে উচ্চশিক্ষায় উত্তম চর্চা শীর্ষক গোলটেবিল আলোচনায় অতিথিরা। প্রবা ফটো

বিএসপিইউএ’র উদ্যোগে উচ্চশিক্ষায় উত্তম চর্চা শীর্ষক গোলটেবিল আলোচনায় অতিথিরা। প্রবা ফটো

বেসরকারি শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকসের (বিএসপিইউএ) উদ্যোগে ‘উচ্চশিক্ষায় উত্তম চর্চা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে গোলটেবিল আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, উচ্চশিক্ষার প্রচার-প্রসার, মানোন্নয়ন ও নীতিমালা প্রণয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এগিয়ে আসতে হবে। ‌বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বিএসপিইউএকে পিএইচডি নীতিমালা প্রণয়ন‌ এবং সেমিস্টার ও ট্রাইমিস্টার পদ্ধতির বিষয়ে সুপারিশ প্রদানের আহ্বান জানাই।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, পশ্চিমাদের প্রণীত নীতিমালা এবং র‌্যাংকিং পদ্ধতি আমাদের দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে কতটুকু কার্যকর তা নিয়ে আমাদের ভাবা দরকার। 

তিনি আরও বলেন, উচ্চশিক্ষায় উত্তম চর্চা এবং স্মার্ট সিটিজেন তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত স্মার্ট বাংলাদেশের ধারণা শিক্ষার্থীদের মাঝে সঞ্চালন করতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব। তিনি প্রবন্ধে দেশের উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে শিক্ষার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। সমন্বিত উদ্যোগকে দেশের আর্থসামাজিক উন্নতিকল্পে প্রধান অনুঘটক হিসেবে তুলে ধরেন অধ্যাপক সৈয়দ সাদ আন্দালি। 

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন- ইউআইইউর সাবেক উপাচার্য অধ্যাপক (এমিরেটাস) ড. মো. রিজওয়ান খান, গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানি ফকির, কানাডিয়ান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এএসএম জহিরুল হক, আইইউবেট'র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, সিটি ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শাহাদাত কবির এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মামুন হাবিব।

বিএসপিইউএ’র প্রেসিডেন্ট অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্য অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা