× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুল বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১২:১৮ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১২:৪২ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুলাই) সকালে সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় অনুষদের নিচে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান।

দিনব্যাপী আয়োজিত চাকরি মেলায় ঢাকাসহ দেশের প্রায় ২৫টি স্বনামধন্য কোম্পানি স্টল বসিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করে। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ করতে পারলে স্মার্ট সিটিজেন হিসেবে দাঁড়াতে পারবে। আর সেজন্য প্রশাসন সব সময় সহযোগিতার হাত নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকবে।’

স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি মো. লুৎফুল নাসিফ বলেন, ‘এ চাকরি মেলার উদ্দেশ্য হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেশের বিভিন্ন কোম্পানির ইন্টারেকশনের সুযোগ তৈরি করা। এতে শিক্ষার্থীরা তাদের সিভিগুলো চেক করতে পারে। সিভিতে কোনো ভুল থাকলে তা সংশোধন করাতে পারে। আমরা এ রকম কাজ ভবিষ্যতে আরও করতে চাই।’

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. রিয়াদ হাসান, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা