রংপুর অফিস
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১৩:১৪ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩ ১৬:২৭ পিএম
রংপুর জিলা স্কুল। প্রবা ফটো
এ বছর এসএসসি পরীক্ষায় সাফল্য দেখিয়েছে রংপুরের বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান। শুক্রবার (২৮ জুলাই) ছুটির দিনে পরীক্ষার ফল প্রকাশ হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসব করতে দেখা যায়নি শিক্ষার্থীদের। অনলাইনে কিংবা মোবাইলে এসএমএসের মাধ্যমে ঘরে বসে ফল পেয়ে গেছে তারা।
প্রতিবছরের মতো এবারও সাফল্যের ধারাবাহিকতায় রংপুর মহানগরীর প্রতিষ্ঠানগুলো এগিয়ে আছে। এ বছর ঈর্শ্বনীয় সাফল্য এনেছে রংপুর ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়ায় ৪৮ জন পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাসে এই প্রতিষ্ঠানটি বরাবরই সেরা।
রংপুর জিলা স্কুলে ২৪৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন।
রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬৩ জন পরীক্ষা দিয়ে ২৬০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন।
রংপুর ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৫১০ জন পরীক্ষা দিয়ে ৫০৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৮৫ জন।
ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের ১৩০ জন পরীক্ষার্থীই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন।
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ৪৫৭ জন পরীক্ষা দিয়ে ৪৫৬ জন পাস করেছে। এ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ২৭৪ জন।
ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা থেকে ৮৩ জন পরীক্ষায় দিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন।