মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৭:০৩ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১৭:১৫ পিএম
মজিবনগরে জনতা ব্যাংকের ৯২৬তম শাখার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রবা ফটো
আগামী মাস থেকে মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, ’এই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হবে। কয়েক দিনের মধ্যে তিনজনের নাম পাঠানো হবে। প্রধানমন্ত্রী একজনের নাম নির্ধারণ করবেন। এ মাসের মধ্যে ভিসি নিয়োগের কাজ সম্পন্ন করব।‘
বৃহস্পতিবার (২৭ জুলাই) মেহেরপুরের মুজিবনগরে জনতা ব্যাংকের ৯২৬তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চুয়াডাঙ্গা জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জনতা ব্যাংক লিমিটেডের এমডি অ্যান্ড সিইও আব্দুল জব্বার, মেহেরপুরের জেলা প্রশাসক মো. শামীম হাসান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা প্রমুখ।