× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএইচটি শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

রাজশাহী অফিস

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৫:০২ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৫:১৬ পিএম

আইএইচটি শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। তারা সাধারণ সম্পাদকের অনুসারী বলে জানা গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, কলেজের প্রিন্সিপাল খবর দিলে পুলিশ পাঠানো হয়। পরে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেরা বসে মীমাংসা করে নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, আইএইচটির মাঠে শিক্ষার্থীরা খেলধুলা করছিল। এ সময় তাদের মধ্যে গন্ডগোল বাঁধে। সেই দ্বন্দ্ব ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে ছড়িয়ে পড়ে।

আইএইচটি শাখা ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন আকাশ বলেন, কথায় কথায় সাধারণ সম্পাদক বহিরাগতদের নিয়ে এসে কলেজে হাঙ্গামার সৃষ্টি করে। এ ছাড়া সাবেক তিন শিক্ষার্থী তীব্র, সাইমুম ও সাইফুল জোর করে কলেজের শামিম হলের কক্ষ দখল করে থাকেন। তারাও কলেজে যেকোনো পরিস্থিতিতে শিক্ষার্থীদের উসকে দেন।    

সভাপতির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন সাধারণ সম্পাদক ওমর ফারুক। তিনি বলেন, ‘কলেজ মাঠে সাধারণ শিক্ষার্থীরা খেলা করছিল। এ সময় তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। পরে সভাপতি তার সমর্থকদের নিয়ে এসে হলে আমার অনুসারীদের ওপর হামলা চালায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা