× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবারের মতো দেশে জাতীয় পরিবেশ অলিম্পিয়াড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৫:১৪ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৫:২১ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিবেশ অলিম্পিয়াড আয়োজনের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি। প্রবা ফটো

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিবেশ অলিম্পিয়াড আয়োজনের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি। প্রবা ফটো

পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এমটিবি জাতীয় পরিবেশ অলিম্পিয়াড।

পরিবেশ অলিম্পিয়াডটি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি। বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে সংগঠনটি। 

আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ, কনজারভেশন মিডিয়া বেঙ্গল ডিসকাভার ইংরেজি দৈনিক দ্যা ডেইলি অবজারভার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবেশবিদ সোসাইটির শিক্ষা পেশাগত উন্নয়নের পরিচালক এফ এম আশরাফুল আলম।

তিনি জানান, অলিম্পিয়াডে আঞ্চলিক পর্যায়ে অনলাইনে প্রতিযোগিতা হবে ২১ জুলাই। রাজধানীর আগারগাঁওয়ের ইন্সটিটিউট অব আর্কিটেকচার বাংলাদেশে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৯ জুলাই। সেদিনই বিকালে পুরষ্কার বিতরণী সমাপনী অনুষ্ঠান হবে।

পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার।

আশরাফুল আলম বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন। এজন্য নিবন্ধন করতে শিক্ষার্থীদের। নিবন্ধনের  লিংকhttps://forms.gle/QAiMC6frUKxTuvpk9

অলিম্পিয়াডের বিষয়বস্তু হিসেবে থাকছে বিশ্ব পরিবেশ দিবস (১৯৭২-২০২৩), রিও আর্থ সামিট, জাতীয় আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সংস্থা, বাংলাদেশ প্রচলিত পরিবেশ আইন নীতিমালা, নবায়নযোগ্য শক্তি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, ব্লু ইকোনমি ক্লাইমেট স্মার্ট সিটি, প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশ, পানি, স্যানিটেশন বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ-বায়ু, পানি, নদী, শব্দ, প্লাস্টিক; বাংলাদেশের সাম্প্রতিক পরিবেশগত হুমকি গৃহীত পদক্ষেপ।

সংবাদ সম্মেলনে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। আমাদের পরিবেশও দরকার, উন্নয়নও দরকার। পরিবেশ ঠিক রেখে উন্নয়ন করতে হবে। এই অলিম্পিয়াড এসব বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরামর্শক সংস্থা পিডিসিএ ইন্টারন্যাশনাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. জিয়াউর রহমানপরিবেশবিদ সোসাইটির নির্বাহী পরিচালক আবু জুবায়ের এবং পরিবেশবিদ সোসাইটির প্রশাসন অর্থ বিভাগের পরিচালক শেখ আবু জাহিদ।

প্রথম জাতীয় পরিবেশ অলিম্পিয়াডে সহপৃষ্ঠপোষক হিসেবে রয়েছে চেঞ্জ ইনিশিয়েটিভ, পিডিসিএ, অনুসন্ধানী ক্রিডস, সিইআরইএস, পিএসএল, গ্রিনবাড়, সাইকা-শান্তা অ্যাসোসিয়েটস, সাসটেইনেবল রিসার্চ এন্ড কনসালট্যান্সি লিমিটেড (এসআরসিএল), জিপিএডি, এসএটিও, গ্রিন আর্থ টেকনোলজি, বি-অ্যাডভ্যান্সি, একিউএমএস সাসটেইনেবল এনার্জি সল্যুশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট সার্ভিস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা