× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকৃবির নতুন উপাচার্য ড. এমদাদুল হক চৌধুরী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৫:৪১ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৫:৪৬ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এমদাদুল হক চৌধুরী। প্রবা ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এমদাদুল হক চৌধুরী। প্রবা ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। তিনি আগামী ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 

বুধবার (১২ জুলাই) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। ড. এমদাদুল হক চৌধুরী সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন।

অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ১৯৬৬ সালে ফরিদপুর জেলার সদরপুর থানায় জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯৫ সনে বাকৃবিতে প্যাথলজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব জুরিখ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্স ও ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার এবং বিশ্ব ভেটেরিনারি ও পোল্ট্রি সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা