× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবি আদায়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৯:১০ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৯:২৪ পিএম

শহীদ মিনারে আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা।

শহীদ মিনারে আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা।

মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, বকেয়া পরিশোধ ও নিয়মিত ভাতা প্রদানের দাবিতে সোমবার (১০ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাবে ‘কর্মবিরতি ও গণঅনশনরত’ পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা। দাবি আদায় না হলে তার পরের দিন (মঙ্গলবার) সকাল ১১টায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। 

রবিবার (৯ জুলাই) দুপুরে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন সাংবাদিকদের এসব কথা জানান।

এর আগে সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মবিরতি ও গণঅনশন পালন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ও বিসিপিএস পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা। এতে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত প্রায় সাড়ে ৮ হাজার চিকিৎসক এ আন্দোলনে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। 

পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, ‘আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে গিয়েছি, তারা আশ্বাস দিয়েছে কিন্তু কোন সমাধান তারা করেনি। সমাধান করলে আজকে এখানে আমাদের থাকতে হতো না। তাই আমাদের সর্বশেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামীকাল (সোমবার) দেখা করব, উনাকে আমাদের বিষয়গুলো বলব। দাবি আদায়ে যদি আমরা ব্যর্থ হই তাহলে পরেরদিন শাহবাগ মোড়ে সারা দেশের পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা দাবি আদায়ের জন্য অবস্থান নেবে।’ 

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে জাবির বলেন, ‘আমাদের ১০-১৫ জনের একটি প্রতিনিধিদল গণভবনে যাবে, আমরা তাৎক্ষণিক সময় নিয়ে দেখা করব। যদি দেখা করার সুযোগ না হয় তাহলে নিয়মতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে।’ 

কর্মসূচিতে আন্দোলনকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড তুলে ধরেন। এ সময় তারা ‘যদি চাও ভালো চিকিৎসা, করো আমাদের বাঁচার ব্যবস্থা’; ‘আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার টাকা ভাতা চাই’; ‘পেটে আমার ক্ষুধা, সেবা দিবো কোথা?’; ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’সহ নানা ধরনের স্লোগান দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা