বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১৫:৩৬ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১৬:০৯ পিএম
সভাপতি গোলাম হাফিজ কেনেডী ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সোনালি দলের ২০২৩-২৪ সালের নতুন কমিটি গঠিত হয়েছে।
আগামী এক বছরের জন্য ২২ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডীকে। সাধারণ সম্পাদক হয়েছেন পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (৪ জুলাই) সোনালি দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি অধ্যাপক মাহবুব আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক মাছুমা হাবিব, যুগ্মসম্পাদক অধ্যাপক আবদুল কাফি ও অধ্যাপক মো. আশিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুরাদ আহমেদ ফারুখ, দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক আখতারুল আলম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সোনিয়া সেহেলী, গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক মো. রোস্তম আলী।
সদস্য হিসেবে আছেন অধ্যাপক গোলাম রাব্বানী, অধ্যাপক জোয়ার্দ্দার ফারুক আহমেদ, অধ্যাপক আবুল হাশেম, অধ্যাপক মোহাম্মদ গোলজারুল আজিজ, অধ্যাপক আরিফুল ইসলাম, অধ্যাপক আহমেদ খায়রুল হাসান, অধ্যাপক কাজী রফিকুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী ও অধ্যাপক সাজেদুল আরেফিন।