× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবির নতুন রেজিস্ট্রার আবু হাসান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৮:৫৫ পিএম

ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান। ছবি : সংগৃহীত

ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শিক্ষা শাখায় কর্মরত ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান। আগামী ৬ মাসের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো যায়।
 
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ৫ জুলাই শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টের ১২(৬) ধারা বলে রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসানকে আগামী ৬ জুলাই পূর্বাহ্ন হতে ছয় মাসের জন্য রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

আবু হাসান ১ জুন ১৯৬২ সালে পাবনার ফরিদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে পর্যন্ত টাঙ্গাইলের একটি কলেজে শিক্ষকতা করতেন তিনি। তিনি ২০০০ সালের ২০ ডিসেম্বর সহকারী রেজিস্ট্রার হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে প্রশাসন যোগ দেন। ২০০৯ সালের  জানুয়ারি তিনি উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি পান। এরপর এস্টেট শাখা, টিচিং শাখা ও কাউন্সিল শাখার দায়িত্ব পালন করেন। বর্তমানে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) হিসেবে কর্মরত আছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা