× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবি সাংবাদিক সমিতি : নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ২২:২৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিতরা। প্রবা ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিতরা। প্রবা ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৩-২৪ সময়ের জন্য নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব নিয়েছে। 

শুক্রবার (২৩ জুন) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির সভাপতি মো. বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আলকামা আজাদ। 

পরে বিদায়ী কমিটির সদস্যদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান আরিফুজ্জামান উজ্জল ও ইমরান হোসাইনের নেতৃত্বাধীন নতুন কার্যনির্বাহী পরিষদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনির মাধ্যমেই প্রতিষ্ঠানের বদনাম বা সুনাম প্রতিষ্ঠিত হয়। আমি প্রত্যাশা করি সাংবাদিকরা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশ ও জাতির কাছে তুলে ধরবেন।’ 

বিশেষ অতিথির বক্তব্যে জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘সাংবাদিকরা সত্য অনুসন্ধান করে সকলের কাছে দৃশ্যমান করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাবি সাংবাদিক সমিতি সুনামের সঙ্গে ৫২ বছর পার করেছে। আশা করি জাবিসাস শিক্ষার্থীদের কল্যাণে অতীতে যেভাবে কাজ করে গেছে, সামনের দিনেও তার ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখবে।’ 

অনুষ্ঠানে দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ দর্পণ। আমাদের সবার উচিত নিজেকে পরিশুদ্ধ রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা করা।’ 

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে জাবিসাসের নতুন সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘জাবিসাসের প্রতিষ্ঠার ৫২ বছর চলছে, পিছনে ফিরে তাকালে আমরা দেখতে পাব বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্খী হিসেবে সংগঠনটি কাজ করে এসেছে। দুর্নীতি দূর করতেস বস্তুনিষ্ঠ সমালোচনা করেছে। আমাদের নেতৃত্বে গড়ে ওঠা পরিষদও একইভাবে কাজ করবে, এতে প্রশাসন থেকে শুরু করে সকল সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনকে আমরা পাশে পাব বলে আশা করি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্য সচিব ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, প্রক্টর অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান, রেজিস্ট্রার রহিমা কানিজ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মো. শফিক-উর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল রকিব, শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায়সহ প্রমুখ। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা