× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং

এশিয়ার সেরা একশতে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ২১:০২ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ২১:২৫ পিএম

এশিয়ার সেরা একশতে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার এডুকেশনের ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩’-এ এশিয়ার সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করতে পারেনি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। তবে এই তালিকায় ১৮৬তম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর ১৯২তম স্থান অর্জন করে র‍্যাঙ্কিংয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

এশিয়ার ৩১টি দেশের মোট ৬৬৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র‍্যাঙ্কিং করা হয়েছে। এ বছর ১৩টি পারফরম্যান্স ইন্ডিকেটরকে বিবেচনায় নিয়ে টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে।

র‍্যাঙ্কিং অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নতি হয়েছে। সেই সঙ্গে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক র‍্যাঙ্কিংও উন্নতি হয়েছে। গতবার এশিয়ার সেরা ২৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নাম ছিল না।

২৫১-৩০০ গ্রুপে থেকে গতবারও দেশসেরা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আর গতবারের তালিকায় না থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবার সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তুলনাকে ব্যাপকভিত্তিক ও সুষম করতে বিশ্ববিদ্যালয়ের মৌলিক লক্ষ্য, পাঠদান, গবেষণা, জ্ঞান স্থানান্তর ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে এবারের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে টানা চতুর্থবারের মতো শীর্ষে আছে চীনের সিংহুয়া ও পিকিং বিশ্ববিদ্যালয়। সেরা দশের মধ্যে চীনের চারটি, হংকংয়ের তিনটি, সিঙ্গাপুরের দুটি এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। যা গতবার ছিল মাত্র ছয়টি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ছাড়া র‍্যাঙ্কিংয়ে ৪০১-৫০০ গ্রুপে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। তা ছাড়া তালিকায় আরও ১০টি বিশ্ববিদ্যালয়ের স্থান হলেও তাদের র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়নি।

এসব বিশ্ববিদ্যালয় হএলা- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা