× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী বছরও সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৩ ২২:০৪ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ২২:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী বছরও সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এসএসসি পরীক্ষা নেওয়া হবে স্বাভাবিক পাঠ্যসূচিতে। একইসঙ্গে জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল হওয়ায় পাবলিক পরীক্ষার পরিবর্তে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া সভায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা দেওয়ার সর্বোচ্চ বয়স ২৫ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় শিক্ষার বিভিন্ন দপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ সিন্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ বছর যে পাঠ্যসূচিতে পরীক্ষা হচ্ছে, আগামী বছরও সেই পাঠ্যসূচিতে এইচএসসি পরীক্ষা হবে। এ ছাড়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল হওয়ায় একই ধরনের পাঠ্যসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই সনদ দেওয়া হবে। শিক্ষা বোর্ড থেকে কোনো সনদ দেওয়া হবে না। তবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্যক্রম থাকবে।

তপন কুমার বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা দেওয়ার সর্বোচ্চ বয়স ২৫ বছর করার সিদ্ধান্তও নেয়া হয়েছে সভায়। এর আগে এ বিষয়ে কোনো নীতিমালা ছিল না। আর অন্যদের পরীক্ষা দেওয়ার সর্বোচ্চ বয়স ২০ বছরই রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা