× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সাদী-মাহি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৮:৩৬ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ২০:০৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নতুন কমিটির সভাপতি আল-সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহী। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নতুন কমিটির সভাপতি আল-সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহী। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাগোনিউজ২৪.কমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল-সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মহিউদ্দিন মুজাহিদ মাহী।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হল সম্রাট নির্বাচনের ফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার মাহবুব রনি ও সাদ্দাম হোসাইন উপস্থিত ছিলেন। 

আল-সাদী ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর মহিউদ্দিন মুজাহিদ মাহি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রাসেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নাসিমুল হুদা।

দপ্তর সম্পাদক হয়েছেন ভোরের ডাকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাফর আলী, অর্থ সম্পাদক হয়েছেন রেডিও টুডের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমদাদুল হক আজাদ।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন দৈনিক সংবাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি খালেদ মাহমুদ, আজকের পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিদ্দিক ফারুক এবং নয়া দিগন্তের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান আলী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা