× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবির এক ইউনিটের পরীক্ষায় অন্য ইউনিটের ওএমআর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১২:৪৪ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ১২:৫২ পিএম

জাবির এক ইউনিটের পরীক্ষায় অন্য ইউনিটের ওএমআর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের ওএমআরে ছয়জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। এজন্য ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে।

রবিবার (১৮ জুন) রাতে ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশের জন্য ওএমআর শিট মেশিনে প্রবেশ করালে ছয়টি ‘বি’ ইউনিটের ওএমআর পাওয়া যায়। সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নম্বর গ্যালারিতে চতুর্থ শিফটে এ ছয়টি ওএমআরে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক ওএমআর বিভ্রান্তির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। উপাচার্য স্যারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ওএমআর শিট খামে সিলগালা করা থাকে। ভুলক্রমে সি ইউনিটের জায়গায় বি ইউনিটের কয়েকটি ওএমআর প্রবেশ করে। ওএমআর শিটের ভেতরে কোনো পার্থক্য নেই। শুধু ওপরে ইউনিটের নাম উল্লেখ থাকে। এ ঘটনার জন্য ফলাফল তৈরিতে কোনো সমস্যা হচ্ছে না।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভুলক্রমে বি ইউনিটের ওএমআর প্রদান করা হয়। এটি নিয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা