× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিএসআইআর’র সঙ্গে কুবির সমঝোতা চুক্তি সই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ২৩:২৯ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৩ ২৩:৩৭ পিএম

রবিবার বিসিএসআইআর সভাকক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়। প্রবা ফটো

রবিবার বিসিএসআইআর সভাকক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়। প্রবা ফটো

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের (বিসিএসআইআর) সঙ্গে পাঁচ বছরের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। প্রতি পাঁচ বছর পর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। রবিবার (১৮ জুন) বিসিএসআইআর সভাকক্ষে এই চুক্তি সই হয়।

এতে বিসিএসআইআরের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক আফতাব আলি শেখ এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে নেতৃত্ব, উদ্ভাবক ও চিন্তাবিদ তৈরির উদ্দেশ্যে দুইটি প্রতিষ্ঠানই বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, গবেষণা প্রকল্পে সহায়তা, ডিজাইন ও বাস্তবায়নে কাজ করবে। 

মোট আটটি ধারায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এর প্রধান উদ্দেশ্যগুলো হলো- জার্নাল আর্টিকেল শেয়ারিং, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত তথ্য আদান-প্রদান, সেই বিষয়ে সম্মেলন-সেমিনার্, যৌথ তত্ত্বাবধানে স্নাতোকোত্তর, এম ফিল ও পিএইচডি প্রদান, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আদান-প্রদান, যৌথ প্রকাশনা ও গবেষণা ফলের পেটেন্ট প্রক্রিয়াকরণ, প্রতিষ্ঠান দুটির গবেষণা প্রদর্শন ও প্রশিক্ষণের ব্যবস্থা।

উপাচার্য আবদুল মঈন বলেন, ‘মানসম্মত শিক্ষাকে এগিয়ে নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশনের অংশ হিসেবে আমরা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছি। এই এমওইউ বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা এবং শিক্ষার অগ্রগতিতে আমাদের যৌথ লক্ষ্যকে সহজতর করবে। আমরা আজ যে অংশীদারত্ব তৈরি করেছি তা বিসিএসআইআর এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতামূলক গবেষণা উদ্যোগ, সংস্থান ভাগাভাগি এবং দক্ষতা বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষাবিদ এবং গবেষকরা বিসিএসআইআর-এ দক্ষতা এবং ডেটার বিশাল ভাণ্ডারে ব্যবহার করে সহযোগিতামূলক প্রকল্পে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন। এটি নিঃসন্দেহে যুগান্তকারী আবিষ্কারের দিকে পরিচালিত করবে এবং আমাদের জাতির সামগ্রিক অগ্রগতিতে অবদান রাখবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা