× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবি হলে রাতে বান্ধবীসহ ‘ছাত্রলীগ কর্মী’, তদন্ত কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ২২:৫৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ নং আবাসিক হল। সংগৃহীত ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ নং আবাসিক হল। সংগৃহীত ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১ নং আবাসিক হলে রাতে নিজ কক্ষে বান্ধবীসহ আড়াই ঘণ্টা অবস্থান করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ২১ নং ওয়ার্ডেন মো. রনি হোসাইন, আবাসিক শিক্ষক অনুপ মজুমদার ও তানভীর আহমেদ।

রবিবার (১৮ জুন) হলের প্রভোস্ট তাজউদ্দীন শিকদার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হলে মেয়ে নিয়ে আসার ঘটনাটির প্রাথমিক সত্যতা পেয়েছি। বিষয়টি অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সুপারিশসহ আমরা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে হস্তান্তর করব।’

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও ২১ নং হলের ওয়ার্ডেন রনি হোসাইন বলেন, ‘গার্ডদের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ দেখে আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্বে গাফিলতির অভিযোগে হলের গার্ডদেরও কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি।’

গত ৪ জুন রাত ৩টার দিকে ২১ নং হলে জয়দ্বীপ দাস নামে এক শিক্ষার্থী তার বান্ধবী নিয়ে নিজ কক্ষে আড়াই ঘণ্টা অবস্থান করেন। জয়দ্বীপ ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৪৮ ব্যাচ) শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের কর্মী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

জয়দ্বীপ দাস প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক বান্ধবী আমার ক্যাম্পাসে ঘুরতে এসেছিল। সে নতুন হল ঘুরে দেখতে চাইলে আমি তাকে হলে নিয়ে যাই। হলের ভেতরে যেখানে মেয়ে নিয়ে যাওয়ার অনুমতি নাই সেখানে আমি তাকে নিয়ে ২ মিনিট অবস্থান করি। এ সময় এক সিনিয়র ভাইয়ের সঙ্গে দেখা হলে গেস্টরুমে চলে আসি। পরে বাকী সময় হলের গেস্ট রুমেই (অতিথি কক্ষ) বসে ছিলাম।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও ২১ নং হলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী শেখ রাজু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। কিন্তু জয়দ্বীপ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত না। আমাদের হলে প্রায় দুই শতাধিক কর্মী রয়েছে। নতুন হল হওয়াতে আমরা এখনও সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে পারিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা