× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাপ আতঙ্কে ইবি শিক্ষার্থীরা

ইবি সংবাদদাতা

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৭ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:২৪ পিএম

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে লতাপাতা ও ঝোপঝাড়। প্রবা ফটো

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে লতাপাতা ও ঝোপঝাড়। প্রবা ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ঝোপঝাড় ঠিকমতো পরিষ্কারের অভাবে সৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর ঝোপঝাড়। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় ক্যাম্পাস জুড়ে ঝোপঝাড়ে সাপ আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল সংলগ্ন ক্রিকেট মাঠের উত্তর ও পশ্চিম পার্শ্বে, ফুটবল মাঠের পূর্ব ও দক্ষিণ পার্শ্বে, বঙ্গবন্ধু হল সংলগ্ন পুকুর পাড়, জিয়া মোড়, বঙ্গবন্ধু-শেখ হাসিনা হলের মধ্যবর্তী স্থান, পেয়ারা তলা, ইবি লেক, অনুষদ ভবনের পশ্চিম পার্শ্বেসহ আবাসিক হলের আশেপাশে জঙ্গলে রূপান্তরিত হয়েছে।

এ ছাড়া মীর মশাররফ হোসেন ভবন ও মেডিকেলের মধ্যবর্তী রাস্তার আশপাশে গাছগুলোর ডালপালা বড় হয়ে যাওয়ায় বাস চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। এসময় আশেপাশে থাকা গাছের ডালে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে বাসগুলো।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসের ক্রিকেট মাঠে 'গ্রীন আর্কিটেক্ট এন্ড গ্রীন চাইল্ড টুর্নামেন্ট' ও সাদ্দাম হোসেন শাখা ছাত্রলীগের আয়োজনে 'ফুটসাল টুর্নামেন্ট' অনুষ্ঠিত হচ্ছে। 

সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থী তুহিন বাবু বলেন, ক্যাম্পাসের প্রতিটি আবাসিক হল ও একাডেমিক ভবনের আশেপাশে ময়লা আবর্জনার স্তূপ, ঝোপঝাড় হয়ে গেছে। কিছুদিন আগেও সেসব জায়গায় নানান প্রজাতির ফুলের গাছ শোভা পেত। পরিকল্পিত বনায়ন অভাবে ক্যাম্পাসের অনেক জায়গা ঝোপঝাড়ে পরিণত হয়েছে। এর ফলে সাপ ও মশার উপদ্রব বাড়ছে। প্রশাসনের উচিত ঝোপঝাড় সরিয়ে পরিকল্পিত বনায়ন করা।

ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ দুইটি খেলার মাঠে নিয়মিত খেলতে দেখা যায় খেলাপ্রেমী শিক্ষার্থীদের। মাঠের আশেপাশে পর্যাপ্ত ঝোপঝাড় থাকায় বল আনতে গেলে প্রায়ই দেখা মেলে ভয়ংকর বিষধর সাপ। একটু অসতর্ক হলেই সাপের দংশনে ঘটতে পারে মৃত্যুর মত ঘটনাও।

এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন বলেন, ক্যাম্পাসে ঝোপঝাড় পরিষ্কার করতে শুরু করেছি। পর্যাপ্ত লোকবল ও যন্ত্রের অভাবে বিষয়টি দীর্ঘায়িত হচ্ছে। ইতোমধ্যে দুইটা মেশিন আনা হয়েছে। আশা করি আগামী সপ্তাহের মধ্যে কাজ সম্পন্ন হবে। 

প্রবা/রাই 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা