× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবি নজরুল কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাগর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১২:৫৫ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৩ ১৪:৪০ পিএম

বেলায়েত হোসেন সাগর

বেলায়েত হোসেন সাগর

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন বেলায়েত হোসেন সাগর। বুধবার (১৪ জুন) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দায়িত্ব পাওয়ার পর নেতাকর্মীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বিশাল শোভাযাত্রা করেন বেলায়েত হোসেন সাগর। তিনি বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ভাই ও সম্পাদক ইনান ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে কখনও অবহেলা করব না। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ সব সময় একটি সুপার ইউনিট হিসেবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এসেছে। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে সব সময় অনড় থাকবে কবি নজরুল কলেজ ছাত্রলীগ।’

এ সময় তিনি সদ্যসাবেক সভাপতি মরহুম এম ওয়াসিম তাহসান রানার স্মৃতিচারণা করে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করে বলেন, ‘রানা ভাইকে কখনও ভুলব না। তিনি সব সময় আমাদের মাঝে থাকবেন।’

এর আগে ২ জুন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম ওয়াসিম রানা মারা যান। এতে কলেজ ছাত্রলীগের সভাপতি পদটি শূন্য হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা