× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র গণমঞ্চের কেন্দ্রীয় নেতা নিঘাত রৌদ্রের ওপর ‌‌‌‌‌‌‌হামলার অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ০০:৫৪ এএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১১:০৮ এএম

ছাত্র গণমঞ্চের কেন্দ্রীয় নেতা নিঘাত রৌদ্র। ফাইল ছবি

ছাত্র গণমঞ্চের কেন্দ্রীয় নেতা নিঘাত রৌদ্র। ফাইল ছবি

ছাত্র গণমঞ্চের কেন্দ্রীয় নেতা নিঘাত রৌদ্রের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান সুমন, শাহাদত, অনিশ। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে ছাত্র গণমঞ্চ।

মঙ্গলবার (১৩ জুন) ছাত্র গণমঞ্চের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের ক্রিকেট ম্যাচ চলাকালে ছাত্রলীগের কর্মী মেহেদী হাসান সুমনের নেতৃত্বে একটি গ্রুপ আমাদের নেতা নিঘাত রৌদ্রকে ডেকে মাঠের মধ্যে নিয়ে যায়। এরপর তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

‘বামপন্থি ছাত্র সংগঠন করিস কেন?’—এই বলে কোনো কারণ ছাড়াই মেহেদী হাসান সুমন, শাহাদত, অনিশ দাসসহ ১৫-২০ জন তাকে মারধর করে বলে ছাত্র গণমঞ্চ বিবৃতিতে জানায়।

‘এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হই, প্রতিরোধ গড়ে তুলি’বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা