বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৪:১১ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩ ১৬:২৭ পিএম
জাবিসাসের নবনির্বাচিত সভাপতি আরিফুজ্জামান উজ্জল ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন (ডানে)। প্রবা ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৩-২৪ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জল সভাপতি ও দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (১০ জুন) বেলা সোয়া ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ নির্বাচনের ফল ঘোষণা করেন। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল রকিব এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ইউসুফ হারুন। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত (টিএসসি) জাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহন শুরু হয়। উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ চলে দুপুর ১২টা পর্যন্ত।
কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাহাদাৎ হোসেন (নিউ এইজ), যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব সরদার (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম), কোষাধ্যক্ষ মেহেদি মামুন (বণিকবার্তা), দপ্তর ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দিন শিকদার (মানবকণ্ঠ)।
এ ছাড়া কার্যকরী সদস্য হয়েছেন আল আমিন হোসাইন রুবেল (চ্যানেল আই অনলাইন), আব্দুল মান্নান (প্রতিদিনের বাংলাদেশ) এবং বায়েজিদ হাসান রাকিব (দৈনিক ইনকিলাব)।