× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির কেন্দ্রীয় মসজিদের খতিব ড. শোয়াইব আর নেই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১০:২৩ এএম

আপডেট : ১১ জুন ২০২৩ ১১:৩৪ এএম

ড. আ স ম শোয়াইব আহমদ। ফাইল ছবি

ড. আ স ম শোয়াইব আহমদ। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ স ম শোয়াইব আহমদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ জুন) রাত সাড়ে ১১টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। 

গত মঙ্গলবার মাগুরায় এক সড়ক দুর্ঘটনায় আহত হন ড. আ স ম শোয়াইব আহমদ। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার  শোয়াইব আহমদের অপারেশনের কথা ছিল। তবে তার অক্সিজেন লেভেল নিচে নেমে যায়। পরে অপারেশনটি স্থগিত করা হয়। 

গত মঙ্গলবার ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশে গ্রিন লাইন বাসে রওনা দেন শোয়াইব আহমদ। পথে মাগুরা পৌঁছানোর পর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এতে ড. শোয়াইব আহমদ মারাত্মক আহত হন। তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিলে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। 

শোয়াইব আহমদ শুরু থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব। এ ছাড়া অর্থসহ আল কুরআন ও সালাত শিক্ষা, অর্থসহ হিফজুল কুরআন কোর্স, ড. শোয়েব'স স্পোকেন ইংলিশ এবং অ্যারাবিক শিক্ষার সংক্ষিপ্ত কোর্সেরও উদ্ভাবক তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা