× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ খুলছে স্কুল-কলেজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৩ ০০:০৩ এএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

তীব্র দাবদাহের কারণে বন্ধ হওয়া সারা দেশের সব স্কুল-কলেজের পাঠদান শুরু হচ্ছে আজ রবিবার (১১ জুন)। এদিন যথা নিয়মে সব শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, রবিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে। এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী জানান, তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম গত ৮ জুন বন্ধ ছিল। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। তবে রবিবার থেকে যথাসময়ে পাঠদান চলবে। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ৬ দফা নির্দেশনা মেনে চলতে হবে।

মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন বলেন, রবিবার থেকে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় পুরোদমে পাঠদান চালু হবে। এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা